1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

পাবনায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ১২২ জন দেখেছেন

ঘন কুয়াশার কবলে পড়ে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন— ঈশ্বরদী শেখপাড়া গ্রামের নাসিম (৪৫) ও পাবনা সদরের রাধানগর এলাকার অমিত কুন্ডু (৪০)।

মুলাডুলি থেকে কর্মস্থল ঈশ্বরদী ইপিজেডে যাওয়ার জন্য একটি হাইয়েচ গাড়িতে রওনা হলে দাশুড়িয়া-কুষ্টিয়া সড়কের কোলেরকান্দি নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘন কুয়াশা ছিল।

শনিবার সকাল পৌনে ৮টায় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে মাইক্রোবাসটি (মেট্রো-চ-১৬-০৮৭১) দুমড়ে-মুচড়ে যায়। আহতদের মধ্যে আতিয়ার, আমিনুল ইসলাম, আব্দুল কাদেরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নেওয়ার পর অবস্থার অবনতি ঘটলে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে নাসিম ও অমিতকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। যাত্রীবাহী বাসের নম্বর (ঢাকা মেট্রো ব-১৫-৫৩৭০)।

এ ব্যাপারে নিহতের আত্মীয় বদিউজ্জামান মানিক বাদী হয়ে ঈশ্বরদী থানায় বাসরে চালকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।

ঈশ্বরদী হাইওয়ে পুলিশের এসআই বেলাল জানান, ঘটনাস্থল থেকে উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাসচালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )