1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

সেপ্টেম্বর থেকে পাতাল রেলের কাজ শুরু: ওবায়দুল কাদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ১৫৬ জন দেখেছেন

সেপ্টেম্বর থেকে পাতাল রেলের কাজ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২০ জানুয়ারি) সকালে উত্তরার দিয়াবাড়িতে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, ‌‘প্রধানমন্ত্রী ২০২২ সালের ২৮ ডিসেম্বর এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেছিলেন। এরই ধারাবাহিকতায় আজ থেকে মেট্রোরেল শুক্রবার ছাড়া প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল সাতটা ১০ মিনিট থেকে রাত আটটা ৪০ মিনিট পর্যন্ত চলবে।’

তিনি আরও বলেন, ‘ইজতেমা চলাকালে মেট্রোরেলের সময় বাড়ানোর হবে কিনা এ বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে, বইমেলার ক্ষেত্রেও একই সিদ্ধান্ত।’

 

উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের লাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই চলছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মেট্রোরেলের উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত লাইন বৃদ্ধির ফিজিবিলিটির কাজ চলছে।’

 

সেতুমন্ত্রী বলেন, ‘সেপ্টেম্বরে পাতাল রেলের কাজ শুরু করা যাবে। আরও নভেম্বরে এমআরটি লাইন-৫ এর উড়াল অংশের কাজ শুরু হবে।’

 

ব্রিফিংয়ের আগে ডিএমটিসিএল এমআরটি লাইন-৬ এর অভ্যন্তরে প্রশাসনিক ভবনের ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )