1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

শুষ্ক মৌসুমে ভাঙন দেখা দিয়েছে ব্রহ্মপুত্র নদে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ১২৯ জন দেখেছেন

জামালপুর জেলার দেওয়ানগঞ্জে শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্র নদে দেখা দিয়েছে ভাঙন। টানা দুই মাসের ভাঙনের আঘাতে পূর্বপাড়ে বিলীন হয়ে গেছে শতাধিক বসত-বাড়ি ও ফসলি জমি। এছাড়াও হুমকিতে রয়েছে হাট-বাজারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

সোমবার (১৫ জানুয়ারি) দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নে গিয়ে দেখা গেছে, কয়েকটি গ্রাম নদের গর্ভে চলে গেছে। বসতভিটা হারিয়েছে প্রায় শতাধিক পরিবার। সবশেষ অসময়ে নদী ভাঙনে পাটাধোয়াপাড়া গ্রামে বাস করা বাসিন্দারা বিপাকে পড়ে গেছে। বেশ কয়েকবার নদী ভাঙনের পর অস্থায়ীভাবে বসতি করে থাকার জায়গাও থাকছে না এই গ্রামের মানুষের।
মিজানুর রহমান নামের এক ভুক্তভোগী বলেন, আমার পাঁচ বিঘা জমি নদ নিয়ে গেছে। ব্রহ্মপুত্রের ভাঙন আমি আগে কখনও দেখেনি। গত কয়েকদিনের ভাঙনে অনেক কিছু চলে গেছে।

চরআমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক জিয়া বলেন, ভাঙনরোধে একটি বাঁধ তৈরির জন্য প্রধানমন্ত্রীসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। ব্রহ্মপুত্রের ভাঙনের কারণে হুমকিতে রয়েছে হাজারও বসতবাড়ি, হাট-বাজারসহ একাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। ভাঙন থেকে রক্ষা পেতে নদীতে আগাম কোনো ব্যবস্থা নিতে হবে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ভাঙন প্রতিরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। এটি অনুমোদিত হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া স্থায়ীভাবে বাঁধ তৈরির জন্য আলাদা একটি প্রস্তাবনাও দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )