1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

রাজশাহী-রংপুর বিভাগে চাঁদাবাজি, অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ১০২ জন দেখেছেন

চাঁদাবাজির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে রংপুর-রাজশাহী বিভাগের বাস চলাচল। বৃহস্পতিবার হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে রংপুর বিভাগ থেকে রাজশাহী বিভাগের উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বাস টার্মিনালের রাজশাহী কাউন্টার ম্যানেজার আকমল হোসেন।

রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় মালিক সমিতির নামে কুড়িগ্রাম থেকে আসা বাস চলাচলে বাধা দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। এর প্রতিবাদে কুড়িগ্রাম রংপুরের সঙ্গে একাত্মতা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাঁদাবাজির ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্তে আমরা অটল থাকব।

 

প্রতিদিন রাজশাহী ও বগুড়া থেকে প্রায় দেড় শতাধিক বাস রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যাতায়াত করে। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

 

রংপুর-রাজশাহী রুটে হঠাৎ বাসচলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। সকালে বাস টার্মিনালে রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ এমন ঘোষণা শুনে হতবাক। অনেকের জরুরি কাজ থাকা সত্ত্বেও রাজশাহী যেতে পারছেন না। কেউ কেউ বিকল্প উপায়ে রাজশাহী বিভাগের অন্যান্য জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আবার অনেকে পার্বতীপুর হয়ে ট্রেনে করে রাজশাহীর পথে রওনা হয়েছে।

 

আতিকুর রহমান চাকরি করেন রংপুর তথ্য অফিসে গ্রামের বাড়ি রাজশাহী শুক্রবার শনিবার সরকারি ছুটিতে প্রতি বৃহস্পতিবার রাজশাহী গ্রামের বাড়ি যান। বৃহস্পতিবার দুপুরে বাস টার্মিনালে এসে শোনেন বাস বন্ধ। অন্য কোনো বিকল্প উপায় না পেয়ে ফিরছেন কর্মস্থলের বাড়িতে।

 

গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় মালিক সমিতির নামে কুড়িগ্রাম থেকে আসা বাস চলাচলে বাধা দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে বলে জানা গেছে। এ প্রতিবাদে কুড়িগ্রাম, রংপুরের সঙ্গে একাত্মতা জানিয়ে রংপুর রাজশাহী রুটে বাসচলাচল বন্ধ ঘোষণা করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )