1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

যুক্তরাষ্ট্রে হট এয়ার বেলুন বিধ্বস্তে নিহত ৪

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ১১২ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে একটি হট এয়ার বেলুন বিধ্বস্ত হয়েছে। এতে চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন একজন। রোববার (১৪ জানুয়ারি) অঙ্গরাজ্যটির ইলয় শহরের মরুভূমিতে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘কুবিসেক বিবি ৮৫ জেড’ নামের বেলুনটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অঙ্গরাজ্যটির এলয় পুলিশ বিভাগ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ আরও জানায়, কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানতে তদন্ত চলছে। তারা এজন্য জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কাজ করছেন।

ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘কুবিসেক বিবি ৮৫ জেড’ নামের বেলুনটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এনটিএসবি জানিয়েছে, ঘটনাস্থলে প্রাথমিক পরিদর্শনে কোনো যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি। বেলুন ও এর ঝুড়ি অনেকটাই অক্ষত ছিল। বিষয়টি খতিয়ে দেখার জন্য ফ্লাইটের তথ্য থাকা বৈদ্যুতিক যন্ত্র ও একটি ভিডিও ক্যামেরা ওয়াশিংটনে এনটিএসবির সদর দপ্তরে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )