1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

বঙ্গবন্ধু টানেলে মাইক্রোবাস উল্টে আহত ৭

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ১৫৫ জন দেখেছেন

বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তে থাকা সড়ক বিভাজকে (রোড ডিভাইডার) ধাক্কা লেগে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে মাইক্রোবাসটি উল্টে ৭ জন আহত হয়েছেন।

টানেলের আনোয়ারা প্রান্তের মোহাম্মদপুর অ্যাপ্রোচ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

আহতদের পরিচয়- নিরাপত্তাকর্মী ও নৌ-বাহিনীর সদস্য গাজী মাহবুবুর রহমান রনি, মাইক্রোবাস চালক রুবেল, যাত্রী আলী মর্তুজা, রাশেদুল ইসলাম, ফারহানা, মুন্না ও কান্তি।

 

তারা সবাই নগরীর পাঁচলাইশ থানা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে চট্টগ্রাম মেট্রোপলিটন ও চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আনোয়ারা প্রান্ত থেকে টানেলমুখী একটি মাইক্রোবাস ওখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি বক্সে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের সঙ্গে লেগে উল্টে যায়। এ ঘটনায় সাতজন আহত হয়েছে।’

 

টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সকালে টানেলের চায়না রোড এলাকায় একটি মাইক্রোবাস দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নৌবাহিনীর সদস্যসহ মাইক্রোবাসে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )