1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

দিল্লিতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, রেড অ্যালার্ট জারি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ৯৩ জন দেখেছেন

তীব্র শীতে কাঁপছে ভারতের রাজধানী দিল্লি। আজ শনিবার দিল্লির তাপমাত্রা ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এ নিয়ে দেশটির আবহাওয়া বিভাগ দিল্লি ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। খবর এনডিটিভির।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের শীতলতম দিন। গতকাল শুক্রবার তাপমাত্রা ছিল ৩.৯ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশা ও তীব্র ঠাণ্ডায় দিল্লির স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতি আগামী কয়েক দিন থাকবে বলেও দেশটির আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে দিল্লির রেল, সড়ক এবং বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে। গত কয়েক দিন ধরেই দিল্লি এবং উত্তর ভারতগামী দূরপাল্লার ট্রেন বেশ কয়েক ঘণ্টা দেরিতে চলছে। দিল্লিগামী ১৮টি ট্রেন ১-৬ ঘণ্টা দেরিতে চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )