1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

২০২৪ সালে বিশ্বের ৩০ দেশে নির্বাচন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

আসছে ২০২৪ সালের ৩০টি দেশে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রধান পাঁচটি নির্বাচনের দিকে নজর বিশ্ববাসীর। এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত ও মেক্সিকো।

ডোনাল্ড ট্রাম্প কি ফিরে আসতে পারেন? রাশিয়ায় কেউ কি ভ্লাদিমির পুতিনকে চ্যালেঞ্জ করবে? ২০২৪ সালের ৫ নভেম্বর আমেরিকানরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবে। এই নির্বাচনে জো বাইডেন ক্ষমতায় এলে মেয়াদপূর্তিতে তার বয়স দাঁড়াবে ৮৬ বছর।

জরিপে দেখা গেছে, বেশিরভাগ ভোটার মনে করেন নেতিবাচক প্রভাব এবং সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও খুব বেশি বয়সী ডেমোক্র্যাট নেতার বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ৭৭ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প একাধিক ফৌজদারি মামলাসহ বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করছেন।

আগামী বছর মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৮ ডিসেম্বর পঞ্চমবারের মতো ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছেন। এতে তিনি ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। পুতিনের প্রতিদ্বন্দ্বী আলেক্সি নাভালনি ১৯ বছরের সাজা ভোগ করছেন।

২০২৪ সালের এপ্রিল-মে মাসে ভারতের প্রায় এক বিলিয়ন ভোটার তাদের নেতা নির্বাচনে ভোট দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার দল বিজেপি তৃতীয় মেয়াদে ক্ষমতায় যাওয়ার আশা করছে।

২০২৪ সালের জুন মাসে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ৪০ কোটির বেশি মানুষ ভোট দেবে। বিভিন্ন ইস্যুতে চ্যালেঞ্জের মধ্যে থাকা এই জোট নতুন নেতৃত্ব নির্বাচন করবে। ২০২৪ সালের জুনে মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও বিশ্বের অনেকগুলো দেশে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র: ফ্রান্স২৪

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )