1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার

রাজধানীতে ৩ বাসে আগুন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

রাজধানীর যাত্রাবাড়ী, আগারগাঁও ও গাবতলীতে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২ ডিসেম্বর) রাত ১০ টা, ১১ টা ও ১১ টা ৯ মিনিটে পৃথক তিনটি স্থানে পরপর তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, রাত ১০টার দিকে যাত্রাবাড়ী থানাধীন করাতিটোলা এলাকায় ডেমরা রুটে চলাচলরত একটি একটি লোকাল বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

ধারণা করা হচ্ছে যাত্রীবেশে বাসটিতে আগুন দেওয়া হয়েছে। আগুনে কোনো হতাহতের ঘটনা নেই, প্রাথমিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।

এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, রাত ১১টার সময় আগারগাঁও বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় দূর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর কিছুক্ষণ পর রাত ১১টা ৯মিনিটে গাবতলী বাস টার্মিনালে পদ্মা লাইনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সেখানেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে কোন হতা-হতের ঘটনা ঘটেনি বলেও জানান শাহজাহান শিকদার।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )