1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১০৭ জন দেখেছেন

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় শেখ মোহাম্মদ জাকারিয়া দুলাল (৫১) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের সাধু গ্রামের (সাদিরপাড়া) তফজ্জুল আলীর ছেলে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি। জাকারিয়া দুলাল ২০০০ সাল থেকে যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে স্বপরিবারে বসবাস করে আসছিলেন।

জাকারিয়া দুলালের বড় বোন শাহানা বেগম বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘বুধবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে সেখানকার বিমানবন্দর থেকে ফেরার পথে মালবাহী লরির সাথে জাকারিয়া দুলালের ব্যবহৃত গাড়ির সংঘর্ষ হয়। প্রায় ৪৫ মিনিট পর লরি কেটে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরেরদিন সেখানেই আমার ভাই মৃত্যুর কোলে ঢলে পড়ে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )