1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

রাশিয়ার পক্ষে আরও ৩ হাজার সেনা পাঠানোর ঘোষণা কাদিরভের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৮৬ জন দেখেছেন

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে নতুন করে আরও তিন হাজার যোদ্ধা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার কাস্পিয়ান অঞ্চলের প্রদেশ চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এই ঘোষণা দিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অত্যন্ত আস্থাভাজন এই নেতা টেলিগ্রাম পোস্টে বলেন, এই যোদ্ধাদের সবাই অত্যন্ত লড়াকু মানসিকতার এবং লক্ষ্য অর্জনের প্রতি দৃঢ়প্রতিজ্ঞ। প্রত্যেকেই সেরা সামরিক সরঞ্জাম ও আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। ইউক্রেনে গঠিত নতুন ইউনিটে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাশিয়ান ন্যাশনাল গার্ড ফোর্সের অধীনে তারা যুদ্ধ করবে।

গত মে মাসে এক ঘোষণায় ‘পুতিনের পদাতিক’ নামে পরিচিত কাদিরভ বলেছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত রুশ বাহিনীতে মোট ২৬ হাজার চেচেন সেনা পাঠানো হয়েছে। এই সেনাদের মধ্যে প্রশিক্ষিত সেনা সদস্যদের সংখ্যা ১৪ হাজার এবং স্বেচ্ছাসেবী সেনা রয়েছেন ১২ হাজার।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর রমজান কাদিরভের নির্দেশে যেমন হাজার হাজার চেচেন যোদ্ধা যোগ দিয়েছে রুশ বাহিনীর পক্ষে, তেমনি কাদিরভ বিরোধী বিভিন্ন সশস্ত্র চেচেন গোষ্ঠী ইউক্রেনীয় বাহিনীর পক্ষে লড়াইয়ে নেমেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভাড়াটে যোদ্ধাবাহিনী ওয়াগনার গ্রুপ। গত ২৩ জুন রুশ বাহিনী ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহের আগ পর্যন্ত বেশ কয়েকটি ‘অপারেশনে’ রীতিমতো নেতৃত্ব দিয়েছে ওয়াগনার যোদ্ধারা।

নভেম্বরের শুরুর দিকে কাদিরভ জানিয়েছিলেন, ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন নিহত হওয়ার পর বাহিনীর যোদ্ধাদের একটি অংশ চেচেন বাহিনীতে যোগ দিয়েছেন। গত ২৪ আগস্ট এক বিমান দুর্ঘটনায় নিহত হন ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )