1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ক্রসিংয়ে গাড়ি বিস্ফোরণ, নিহত ২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ক্রসিংয়ে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় উত্তর আমেরিকার এই দেশ দু’টির মধ্যে চারটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে।

যদিও বিস্ফোরণের এই ঘটনাকে সন্ত্রাসী কার্যকলাপ বলছে না যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এই তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নায়াগ্রা জলপ্রপাতের কাছে যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যকার একটি চেকপয়েন্টে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গাড়িটির দুই যাত্রী নিহত হন এবং এর জেরে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এছাড়া বড় ছুটির প্রাক্কালে ঘটা এই ঘটনায় ব্যাপক নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল নিউইয়র্ক সিটির ৪০০ মাইল (৬৪০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অবস্থিত এই চেকপয়েন্টে বিস্ফোরণে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এই ঘটনা ‘সন্ত্রাসী’ হামলা ছিল বলে ইঙ্গিত পাওয়া যায়নি।

হচুল এক ব্রিফিংয়ে বলেন, ‘সন্ত্রাসী কার্যকলাপের কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে এখনও কোনও প্রমাণ নেই। (এটি) একটি ভয়ঙ্কর ঘটনা, দুর্ঘটনা ও বিস্ফোরণ … কিন্তু এই সময়ে এর সঙ্গে কোনও সন্ত্রাসী সংযোগ জানা যায়নি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )