1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

গ্রেপ্তার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৮৯ জন দেখেছেন

ভারতজুড়ে সাম্প্রতিক বিভিন্ন দুর্নীতির অভিযোগে তদন্তের গতি বেড়েছে৷ রাজ্যে রাজ্যে অভিযান চালাচ্ছে দেশটির কেন্দ্রীয় সংস্থা সিবিআই, ইডি, আয়কর দপ্তর৷ জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন৷ এবার শঙ্কা, গ্রেপ্তার হতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক দুর্নীতির মামলার সূত্রে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা চোখে পড়ার মতো৷ এই পরিস্থিতিতে বোমা ফাটালেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল৷

এক জনসভায় দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, ‘লোকসভা ভোটের আগে বিজেপি এজেন্সি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত সোরেন, তেজস্বী যাদবের মতো বিরোধীদের নেতাদের গ্রেপ্তার করার ছক এঁটেছে, যাতে কেন্দ্রের শাসক দল নির্বাচনে জিততে পারে৷’

 

আবগারি দুর্নীতির মামলায় জেলে রয়েছেন দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী, কেজরিওয়ালের ‘ডান হাত’ মণীশ৷ সমনের মুখে পড়া আম আদমি পার্টির শীর্ষ নেতা কেজরিও গ্রেপ্তার হতে পারেন, এমন দুশ্চিন্তা আছে আপ নেতৃত্বের৷ তারই মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারির আশঙ্কা৷

 

পশ্চিমবঙ্গের তৃণমূল মন্ত্রিসভার দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় সংস্থা৷ এখন জেলে পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিক৷ তৃণমূলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সিবিআই ও ইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন৷

 

এর আগে মমতা ও অভিষেক একাধিকবার গ্রেপ্তার নিয়ে কথা বলেছেন৷ দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য আগেই শোনা গিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখে৷

 

জ্যোতিপ্রিয়ের গ্রেপ্তারের পর মমতা বলেন, ‘বিজেপির লক্ষ্য হল সব বিরোধী নেতাদের জেলা পোরা৷ যাতে বিরোধীশূন্য দেশে বিনা বাধায় ভোটে জিততে পারে তারা৷’

 

অভিষেক বলেছেন, ‘কেন্দ্রীয় সংস্থা দিয়ে আমাদের ধমকানো-চমকানো হচ্ছে৷ গ্রেপ্তার করলেও আমরা মাথা উঁচু করে থাকব৷’ দেশটির বিরোধী নেতারা বারবার বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছে৷

 

কেন্দ্রীয় সংস্থা দিয়ে হেনস্থা করার নালিশ জানিয়েছে৷ চলতি মাসেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অরবিন্দ কেজরিওয়াল৷ ভাই জেলের পথে, দিদিও ভবিষ্যতে সেখানে যাবেন৷

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )