1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১০৮ জন দেখেছেন

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। তবে ওই যুবক ভবঘুরে প্রকৃতির বলে ধারণা পুলিশের।

সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মারাত্মক আহত অবস্থায় পল্টন থানা পুলিশ ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, রাতে গুলিস্তান জিরো পয়েন্টে একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ওই যুবককে আহত অবস্থায পরে থাকতে দেখি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।

তিনি আরও বলেন, ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে ভবঘুরে প্রকৃতির বলে ধারণা করা হচ্ছে। রাতে জিরো পয়েন্টে কোনো এক যানবাহনের চাপায় মারা যায় সে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )