1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াশ ও রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর এলপিজি ধর্মঘট নিয়ে সরকারের কঠোর হুঁশিয়ারি, পরে কর্মসূচি প্রত্যাহার ব্যবসায়ীদের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনে বিনিয়োগ করছে ওয়ালটন ও প্রাণ-আরএফএল ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার

রংপুরে বিএনপি-যুবদলের ৫ নেতাকর্মীর কারাদণ্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন
রংপুরে নাশকতার মামলায় বিএনপির জেলা কমিটির সদস্য সচিব আনিছুর রহমান লাকু ও মহানগরের সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডনসহ পাঁচজনের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক কৃষ্ণ কান্ত রায় এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদল কর্মী আরিফ হোসেন।
মামলায় অন্য দুই আসামি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ আহমেদ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার জানান, ২০১৩ সালের ১৯ মে যুবদল- স্বেচ্ছাসেবক দলের হরতালের আগের রাতে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে ঢাকা কোচে  অগ্নি সংযোগের জন্য প্রস্তুতি নেয়ার সময় পুলিশ আসামিদের হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছে থেকে ৫৬ টি চকলেট বোমাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের গ্রেফতার পূর্বক তৎকালীন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার চক্রবর্তি  বাদী হয়ে মামলা করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য  এবং জেরা শেষে তাদের বিরুদ্ধে এই রায় দেয়া হলো। রায় প্রদানের সময় মাহফুজ-উন-নবী ডন আদালতে উপস্থিত ছিলেন। গত ২৯ অক্টোবর বিএনপির ডাকা হরতালের দিন দলীয় কার্যালয়ের সামন থেকে মাহফুজ-উন-নবী ডনকে আটক করে পুলিশ।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফতাব হোসেন জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই রায়ে জাতি হতবাক হয়েছে। আদালতকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়ে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল  করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )