1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেল বেরোবির টঙের গান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

বেরোবি প্রতিনিধি: জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) টঙের গান। শিল্প ও সংস্কৃতি ক্যাটাগরিতে এ পুরস্কার পায় টঙের গান।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে টঙের গানের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান আবিরের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ও সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়। আবির রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

পুরস্কার পেয়ে সকলের অনুরোধে গান গেয়ে তাৎক্ষণিক অনুভূতি জানিয়ে প্রতিষ্ঠাতা আবির বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের পথচলা শুরু হয়েছে। আমার বিশ্ববিদ্যালয় জীবনে এসে এই সংগঠন শুরু। পুরো টঙের গান টিমকে, পুরো রংপুরবাসীকে যারা আমাদের গান শুনে অনুপ্রাণিত করেন সবাইকে এই পুরস্কার উৎসর্গ করছি।

জানা যায়, সারাদেশ থেকে আবেদন করে ৭৫০টিরও বেশি সংগঠন। আবেদনের মধ্য থেকে এ বছর দক্ষতা ও কর্মসংস্থান, শিল্প ও সংস্কৃতি, সম্প্রদায়ের সুস্থতা, সামাজিক অন্তর্ভুক্তি, জলবায়ু ও পরিবেশ উদ্ভাবন এবং যোগাযোগ- এই ছয় ক্যাটাগরিতে ১২টি সংগঠনকে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল আসাদ বলেন, টঙের গানের এই সফলতার খবর শুনে খুব ভালো লাগছে। এভাবেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাবে। টঙের গানের জন্য শুভকামনা রইল।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে তারুণ্যের বৃহত্তম প্লাটফর্ম ‘ইয়াং বাংলা’ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। এরপর থেকে এখন পর্যন্ত দেশের মোট ১৪৫ তরুণের নেতৃত্বাধীন সংগঠনকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )