1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে বিষ শনাক্তকরণ ল্যাব স্থাপনের পরিকল্পনা, অর্থায়নে বিশ্বব্যাংক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ, পালিয়ে যায় সন্দেহভাজনরা বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি, উদ্ধার ৮টি; আটক ৪ দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের সমাগমের প্রত্যাশা, চলবে বিশেষ ট্রেন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা, ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং রাতের আঁধারে বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াশ ও রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

রংপুরের পীরগাছা উপজেলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীশিশুকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালতের বিচারক। রবিবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মোঃ রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, রংপুরের পীরগাছা উপজেলার বিরাহিম কুটিয়ালপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী স্কুলের লেখাপড়ার পাশাপাশি একই গ্রামের সুরুজ আলীর স্ত্রী মর্জিয়া বেগমের কাছে আরবি শিক্ষা গ্রহণ করত। এ জন্য প্রতিদিন সকালে ওই বাড়িতে আরবি পড়তে যেত। মর্জিয়া বেগমের ছেলে আসামি সোহেল রানা প্রায়ই ওই শিশুটিকে বিভিন্নভাবে উত্যক্ত করতো। ২০১৬ সালের ১ আগস্ট সকালে শিশুটি মর্জিয়া খাতুনের বাড়িতে আরবি পড়তে যায়। ওই সময় মর্জিয়া খাতুন বাসায় না থাকার সুযোগে সোহেল রানা শিশুটিকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে সোহেল রানা ও তার সহযোগী রত্না বেগমকে আসামি করে মামলা করেন।

মামলাটি বিচার শুরু হলে বিচারক আসামি সোহেল রানাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। অন্যদিকে আসামি রত্না বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন আদালত ২ এর বিশেষ পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, এক শিশুকে জোর করে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করার ঘটনায় সর্বোচ্চ সাজা প্রদান করায় বাদী পক্ষ ন্যায়বিচার পেয়েছে বলে মনে করি।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম বলেন, তার মক্কেল ন্যায় বিচার পাননি, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )