1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে বিষ শনাক্তকরণ ল্যাব স্থাপনের পরিকল্পনা, অর্থায়নে বিশ্বব্যাংক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ, পালিয়ে যায় সন্দেহভাজনরা বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি, উদ্ধার ৮টি; আটক ৪ দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের সমাগমের প্রত্যাশা, চলবে বিশেষ ট্রেন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা, ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং রাতের আঁধারে বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াশ ও রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

হরতালের আগের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

রাজধানীতে চারটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এসব বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণ করে। শনিবার রাত ১১টা ৫৮ মিনিটে মিরপুরের কালশী সড়কে বাসটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।

এর আগে ধানমন্ডি এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১২টার দিকে সাভার থেকে ছেড়ে আসা মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে।

এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার সামনে কোমল পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। এর আগে সন্ধ্যায় রাজধানীর কাফরুলের তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম চারটি বাসে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার সকাল থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি। এছাড়া জামায়াতে ইসলামী ও সমমনা কয়েকটি দলও রবিবার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )