1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

শপথ অনুষ্ঠানে মালদ্বীপে যাচ্ছেন না নরেন্দ্র মোদি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১০৩ জন দেখেছেন

আমন্ত্রণ পেলেও মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বদলে ঐ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন আর্থ (ধরিত্রী) বিজ্ঞানমন্ত্রী কিরেন রিজিজু। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুই দিনের সফরে মালদ্বীপ যাবেন তিনি। গতকাল বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

আগামীকাল শুক্রবার মুইজ্জু মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। চীনপন্থি রাজনীতিক হিসেবে পরিচিত মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী মোদিকে তার শপথগ্রহণ অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। মোদি যাবেন কি না, তা নিয়ে কয়েক দিন ধরে জল্পনাকল্পনা চলছিল। মোদির বদলে রিজিজুকে মনোনীত করার মধ্য দিয়ে স্পষ্ট, ঐ অনুষ্ঠানকে খুব একটা গুরুত্ব দিতে ভারত রাজি নয়। তাই রিজিজুকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মালদ্বীপ ভারত মহাসাগরীয় অঞ্চলের এক গুরুত্বপূর্ণ প্রতিবেশী। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির ক্ষেত্রেও তার ভূমিকা প্রশ্নাতীত। আঞ্চলিক নিরাপত্তা ও প্রবৃদ্ধিসংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী মোদির ‘সাগর নীতি’ রূপায়ণে মালদ্বীপের বিশেষ অবস্থান রয়েছে। বলা হয়েছে, ভারত সহযোগিতার ক্ষেত্র বিস্তার ও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ রক্ষায় উন্মুখ।

 

শপথগ্রহণের প্রাক্কালে গতকাল মুইজ্জু রাজধানী মালেতে তার বাসভবনে সাংবাদিকদের বলেন, তার প্রথম কাজই হবে ভারতীয় সেনাদের ফেরত পাঠানো। তবে সেই সঙ্গে তিনি বলেন, ‘ভারতীয় সেনাদের জায়গায় চীনের সৈন্যদের আবাহন করা হবে না। মালদ্বীপ খুব ছোট দেশ। কোনো ভূকৌশলগত রেষারেষিতে আমরা পড়তে চাই না।’—দ্য হিন্দু

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )