1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে বিষ শনাক্তকরণ ল্যাব স্থাপনের পরিকল্পনা, অর্থায়নে বিশ্বব্যাংক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ, পালিয়ে যায় সন্দেহভাজনরা বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি, উদ্ধার ৮টি; আটক ৪ দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের সমাগমের প্রত্যাশা, চলবে বিশেষ ট্রেন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা, ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং রাতের আঁধারে বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াশ ও রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কালিয়াকৈরে ভোরে যাত্রীবাহী বাসে আগুন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১০৭ জন দেখেছেন

গাজীপুরের কালিয়াকৈরে একটি যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ইবনে সিনা কারখানার পশ্চিমপাশে দুর্বৃত্তরা দাড়িয়ে তাকা তাকওয়া পরিবহণের বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।প্রত্যক্ষদর্শী ওই স্থানের নিরাপত্তাকর্মী শরিফুল ইসলাম বলেন, রাত ৩টার পরে পৌনে ৪টার দিকে হঠাৎ একটু দুর থেকে দেখতে পাই সড়কের পাশে রাখা তাকওয়া পরিবহণের একটি বাসে আগুন জ্বলছে। পরে এগিয়ে গিয়ে পানি ঢেলে বাসের আগুন নিভানোর চেষ্টা করি। কিন্ত ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

বাসের মালিক মিজানুর রহমান বলেন, কে বা কাহারা আমর বাসটি আগুন নিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে তাদের কি লাভ হল। গাড়ি পুড়ে ফেলায় তারা আমার অনেক ক্ষতি করল।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী বলেন, কে বা কাহারা রাতে সফিপুর বাজারের পশ্চিম পাশে তাকওয়া পরিবহণের একটি বাবে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )