1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে বিষ শনাক্তকরণ ল্যাব স্থাপনের পরিকল্পনা, অর্থায়নে বিশ্বব্যাংক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ, পালিয়ে যায় সন্দেহভাজনরা বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি, উদ্ধার ৮টি; আটক ৪ দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের সমাগমের প্রত্যাশা, চলবে বিশেষ ট্রেন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা, ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং রাতের আঁধারে বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াশ ও রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

তফসিল ঘোষণার পরপরই ৩ জেলায় যানবাহনে আগুন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন

তফসিল ঘোষণার পরপরই দেশের তিনটি জেলায় যানবাহনে আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

সরকারি সংস্থাটি জানিয়েছে, বগুড়া, সিলেট ও নাটোরে গণপরিবহন ও সাধারণ যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এমন খবর পাওয়া গেছে।

বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৮টা ৫৫ মিনিটে বগুড়া সদর শাকপালা এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বগুড়া ফায়ার স্টেশন থেকে নির্বাপণ একটি ইউনিট কাজ করে।

সিলেট সদর শাহপরান দাসপাড়া এলাকায় রাত ৮টায় ৪৩ মিনিটে একটি লেগুনায় আগুন দেওয়া হয়। সিলেট সেনানিবাস ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নির্বাপণ কাজ করে।

এছাড়া নাটোর বনপাড়া নয়াবাজার এলাকায় বেসরকারি কোম্পানির একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয় সন্ধ্যা ৬টায় ৫মিনিটে। বনপাড়া ফায়ার স্টেশন দুটি ইউনিট অগ্নি নির্বাপণে কাজ করে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আগুন দেওয়া ও নানা ঘটনার খবর পাওয়া যাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )