1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে বিষ শনাক্তকরণ ল্যাব স্থাপনের পরিকল্পনা, অর্থায়নে বিশ্বব্যাংক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ, পালিয়ে যায় সন্দেহভাজনরা বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি, উদ্ধার ৮টি; আটক ৪ দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের সমাগমের প্রত্যাশা, চলবে বিশেষ ট্রেন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা, ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং রাতের আঁধারে বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াশ ও রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ডিমলায় কৃষাণ-কৃষানীরা আমন ধান কাটতে ব্যস্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৯৫ জন দেখেছেন

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারী ডিমলায় বিস্তীর্ণ ফসলের মাঠে শোভা পাচ্ছে সোনালী রঙে পাঁকা আমন ধান। অগ্রহায়ণের শুরুতেই গ্রাম বাংলার কৃষকের মাঠ জুড়ে আমন ধান কাটার ধুম পড়ে যায়। গ্রামের কৃষাণ-কৃষানীরা ব্যস্ত সময় কাটান এ সময়ে। প্রাচীনকাল থেকেই অগ্রহায়ণ মাস শুরু হলেই কৃষকের নতুন বার্তা নিয়ে আগমন ঘটে। শ্রমিক সংকটের ফলে বর্তমানে যান্ত্রিকতার ছোয়ায় গ্রামের কৃষাণ-কৃষানীদের দল বেঁধে ধান কাটা দিনদিন হারিয়ে যাচ্ছে।

তবুও গ্রামের কৃষাণ-কৃষানীরা পুরো ঐতিহ্য ধরে রেখেছে যুগের পর যুগ ধরে। ১লা অগ্রহায়ণ( বুধবার) সকালে সরে জমিনে দেখা যায় উপজেলার দশটি ইউনিয়নের মত সুন্দর খাতা গ্রামের কৃষাণ-কৃষানীরা দল বেঁধে মনের আনন্দে কাস্তে দিয়ে ধান কাটছে, অনেকে আটি বেঁধে বাড়িতে নিয়ে মাড়াই কাজে ব্যস্ত। নতুন ধান ঘরে তোলার পর গ্রামেগঞ্জে শুরু হবে বিভিন্ন আয়োজন ও উৎসব।

বাঙ্গালীর বারো মাসেতে পর্বণ এ যেন সত্যি একে অপরের হৃদয়ের বন্ধনকে গাড় করা উৎসব। নতুন ধান কাটার পর নবান্ন উৎসবে গ্রামেগঞ্জে আয়োজন করা হয় গ্রামীন মেলার । সেই মেলায় শিশু কিশোর থেকে শুরু করে সব শ্রেনী পেশার মানুষের ঢল থাকে । তখন সকলের মাঝে থাকে এক অপূর্ব আনন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )