1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে বিষ শনাক্তকরণ ল্যাব স্থাপনের পরিকল্পনা, অর্থায়নে বিশ্বব্যাংক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ, পালিয়ে যায় সন্দেহভাজনরা বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি, উদ্ধার ৮টি; আটক ৪ দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের সমাগমের প্রত্যাশা, চলবে বিশেষ ট্রেন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা, ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং রাতের আঁধারে বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াশ ও রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

রংপুরে ন্যায্যমূল্যে সবজি কিনে কম দামে বিক্রি করলো ছাত্রলীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

স্টাফ রিপোর্টার:

কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত এবং ভোক্তা পর্যায়ে শীতকালীন শাক সবজির মূল্য সহনীয় রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রংপুর জেলা ছাত্রলীগ।

কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে শাক সবজি কিনে তা কম দামে বিক্রির ব্যবস্থা করেছে তারা। এর মাধ্যমে সাধারণ ভোক্তারা সঠিক দামে সবজি কেনার সুযোগ পাচ্ছেন।

বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এ কর্মসূচি পালন করেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল বলেন, ‘সিন্ডিকেটের মাধ্যমে এক শ্রেণির মানুষ নিত্যপণ্যেন দাম বাড়িয়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। সেই সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এই আয়োজন।’

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, ‘উৎপাদিত শাক সবজি সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হয়েছে। কৃষকরা যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন ঠিক তেমনি সঠিক দামে ব্যবসায়ীরা ভোক্তা পর্যায়ে এসব সবজি বিক্রি করছেন। মূলত প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি। সবজির বাজারে অস্থিতিশীলতা কাটাতে ছাত্রলীগের সুলভ মূল্যে সবজি বিক্রয় ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে সবজি বিতরণের এই উদ্যোগ অব্যাহত থাকবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )