1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

বাইডেনের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক আজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আজ বৈঠকে বসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সানফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের পাশাপাশি তাদের মাঝে আলাদা বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, দুই শক্তিধর দেশের নেতারা, নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বিশ্বে চলমান বিরোধ হ্রাসে আলোচনা করবেন।

এপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে শি জিনপিং এখন সানফ্রান্সিসকো সফর করছেন। বুধবার সানফ্রান্সিসকোতে মুখোমুখি বৈঠকের বিষয়ে জ্যাক সুলিভান বলেন, প্রেসিডেন্ট বাইডেন মনে করেন দুই দেশের জটিল দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে মুখোমুখি বৈঠকের বিকল্প নেই।

জ্যাক সুলিভান বলেন, দুজনের আলোচনা ফলপ্রসূ হবে এবং আলোচনায় নিজেদের মধ্যে যোগাযোগে উন্নয়ন, সংঘর্ষ প্রশমনে তারা নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করবেন।

সুলিভান জানান, এপেকে বাইডেন এশিয়া-প্যাসিফিক অঞ্চল সম্পর্কে তার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন। এছাড়াও কীভাবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি তৈরি করা যায় এ বিষয়েও দুজন আলোচনা করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )