1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলায় নিহত ৩৪

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৯৮ জন দেখেছেন

সিরিয়ার ইদলিবে রুশ বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন ৩৪ জন বিদ্রোহী এবং আহত হয়েছেন ৬০ জনের বেশি। সোমবার (১৩ নভেম্বর) রাশিয়ান বার্তা সংস্থা ইনটারফ্যাক্সের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়।

এ বিষয়ে সিরিয়ায় অবস্থিত রুশ সমন্বয় কেন্দ্রের উপপ্রধান ভাদিম কুলিত বলেন, ‘ইদলিবে সিরিয়ার সরকারি সেনাদের ওপর বন্দুক হামলা করা অবৈধ সশস্ত্রগোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে রাশিয়ার বিমান বাহিনী সেখানে হামলা চালিয়েছে।’

ভাদিম কুলিত আরও দাবি করেন, ২৪ ঘণ্টায় সিরিয়ার সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে মোট সাতবার হামলা করে সশস্ত্র গোষ্ঠীটি। তবে, ইন্টারফ্যাক্সের প্রতিবেদনটির সত্যতা এখনো সঠিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

 

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত বেসামরিক এলাকায় নির্বিচারহামলার খবর অস্বীকার করে সিরিয়ার সেনাবাহিনী সরকার নিয়ন্ত্রিত ইদলিব ও আলেপ্পোতে হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে।

 

বিরোধীরা বলেছেন, বিশ্বের মনোযোগ এখন গাজার সংঘাতের দিকে।এর সুযোগ নিচ্ছে মস্কো ও দামেস্ক এবং উত্তেজনা ছড়াচ্ছে।

 

ভাদিম কুলিত বলেন, ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে বলে রাশিয়া বারবার অভিযোগ করছে।’

 

তিনি আরও বলেন, ‘রুশ পক্ষের সঙ্গে সমন্বয় না করেই বেশ কিছু বিমান ও ড্রোন ওড়ানো হচ্ছে।’

 

এর আগে রয়টার্সের একটি সূত্র থেকে জানায়, সিরিয়ায় ইরানের সঙ্গে সংযুক্ত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দুই দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )