1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে বিষ শনাক্তকরণ ল্যাব স্থাপনের পরিকল্পনা, অর্থায়নে বিশ্বব্যাংক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ, পালিয়ে যায় সন্দেহভাজনরা বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি, উদ্ধার ৮টি; আটক ৪ দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের সমাগমের প্রত্যাশা, চলবে বিশেষ ট্রেন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা, ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং রাতের আঁধারে বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াশ ও রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ভৈরবে বিদেশি মদসহ দুজন গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

কিশোরগঞ্জের ভৈরব থেকে ২০০ বোতল বিদেশি মদসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে অভিযানটি চালায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি ভৈরবের নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি পাজেরো গাড়ি আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে ২০০ বোতল বিদেশি মদ পাওয়া যায়। এ সময় দুজনকে গ্রেফতার করে। তারা হলেন সিলেট জেলার জৈন্তিয়া থানার ফান্দু গ্রামের আব্দুল মান্নানের ছেলে আলমগীর (২৬) ও একই গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে আজির উদ্দিন (১৪)।

র‌্যাবের স্কোয়াড কমান্ডার মুহা. জাহিদ হাসান জানান, গ্রেফতার দুজন মাদক কারবারি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )