1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

বুবলী-তাপসের প্রেম নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

আন্তজার্তিক ডেস্ক: গানবাংলার কর্ণধার কৌশিক হাসান তাপসের সঙ্গে চিত্রনায়িকা বুবলীর প্রেম নিয়ে সরগরম নেটপাড়া।

কয়েকদিন আগে ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই বিস্ফোরক দাবি করেন খোদ তাপসের স্ত্রী ফারজানা মুন্নি। সেখানে তিনি উল্লেখ করেন, বুবলী একসময় অপু বিশ্বাসের সংসার ধ্বংস করেছে, এখন আমার সংসার ধ্বংসের চেষ্টা করছেন।

এ নিয়ে সেদিন শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ছিলেন চুপ। অবশেষে মুখ খুললেন তিনি। গণমাধ্যমকে বলেন, ‘এ ব্যাপারে আমি কখনও কিছু বলতে চাই না। পোস্টে যেহেতু আমার নাম উল্লেখ করা হয়েছে, তাই বলছি, আমাকে কিছু বলতে হবে না। সত্যিটা এমনিতেই প্রকাশ্যে আসবে।’

এর আগে শুক্রবার (৩ নভেম্বর) মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে মুন্নী লেখেন, ‘তাপস ও বুবলী প্রেম করছেন। বুবলী যেভাবে অপু বিশ্বাসের সংসার ভেঙেছে, আমারটাও সেভাবে ভাঙছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে অন্ত্বঃসত্ত্বা হয়েছেন। এখন তার লক্ষ্য তাপস। এমন যদি আমার সাথে কিছু হয়ে থাকে তাহলে এর সম্পূর্ণ দায়ভার তাপস ও বুবলীর।’

তবে পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পর তা মুছে ফেলা হয়। যদিও ওই রাতেই সেটির স্ক্রিনশট সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে যায়।

এদিকে মুন্নী আরেকটি পোস্টে ফেসবুক আইডি হ্যাক হওয়ার দাবি করেন। তিনি লিখেছেন, ‘আমার প্রোফাইল থেকে গতকাল রাতে একটি ত্রুটিপূর্ণ স্ট্যাটাস দেওয়া হয়েছে, যা আপনারা সবাই দেখেছেন। আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। সেটি এখন আমার নিয়ন্ত্রণে এসেছে। সবকিছুই এখন ঠিক আছে। ধন্যবাদ সকলকে।’

অন্যদিকে, তাপসের টিএম ফিল্মস থেকে সম্প্রতি দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে ‘খেলা হবে’ সিনেমাটিতে দেখা যাবে পরীমণি ও শবনম ইয়াসমিন বুবলীকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )