1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

লাইভ অনুষ্ঠানে উপস্থাপককে গুলি করে হত্যা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে সরাসরি সম্প্রচার চলাকালে জুয়ান জুমালোন নামের এক রেডিও উপস্থাপককে গুলি করে হত্যা করা হয়েছে। ওই উপস্থাপক ডিজে জনি ওয়াকার নামেও পরিচিত ছিলেন। রোববার (৫ নভেম্বর) ভোরে জনির স্টুডিওতে এই ঘটনা ঘটে।

ফিলিপাইনের ন্যাশনাল ইউনিয়ন ফর জার্নালিস্টের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুনে মার্কোস জুনিয়র দেশটির প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এখন পর্যন্ত চার সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

সংস্থাটির দাবি, জুয়ান জুমালানকে হত্যার ঘটনাটি এগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিন্দনীয়। কারণ তাকে তার বাসায় ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই বাসাটি মূলত রেডিও স্টেশন হিসেবে ব্যবহার করা হতো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৫টার দিকে ফেসবুকে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠান পরিচালনা করছিলেন জনি। এ সময় সন্দেহভাজন হত্যাকারী তার রেকর্ডিং বুথে ঢুকে গুলি করেন। গুলিবিদ্ধ হওয়ার পর জনিকে তার স্ত্রী দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই জনির মৃত্যু হয়েছে।

পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হত্যার আগে সন্দেহভাজন ব্যক্তি জনি রেডিও বুথে প্রবেশ করার অনুমতি চায় এই বলে যে, তিনি একটি জরুরি বিষয় ঘোষণা করতে চান। পুলিশ জানিয়েছে, হত্যাকারীকে শনাক্ত করার জন্য তারা এরই মধ্যে জনির বাড়ির আশপাশে থাকা বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।

এদিকে, এই হত্যাকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট মর্কোস জুনিয়র। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি পুলিশকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীকে অতিদ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

সূত্র: বিবিসি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )