1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে বিষ শনাক্তকরণ ল্যাব স্থাপনের পরিকল্পনা, অর্থায়নে বিশ্বব্যাংক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ, পালিয়ে যায় সন্দেহভাজনরা বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি, উদ্ধার ৮টি; আটক ৪ দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের সমাগমের প্রত্যাশা, চলবে বিশেষ ট্রেন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা, ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং রাতের আঁধারে বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াশ ও রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মগবাজারে ভ্যান-রিকশা-পথচারীকে বাসের ধাক্কা, একজন নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান, রিকশা, পথচারী ও অন্যান্য যানবাহনকে চাপা দিয়েছে রাজধানীর মগবাজারে মঞ্জিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে একজন রিকশা আরোহী নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন অন্তত আটজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

আজ সোমবার বিকাল সোয়া ৫টার দিকে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় মগবাজার ফ্লাইওভার থেকে নামার সময় বাসটি এ দুর্ঘটনা ঘটায়।

নিহতের নাম নাম আয়নাল হাওলাদার (৪০)। তিনি ঢাকার দোহার এলাকার মধুর চরের বাসিন্দা।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, বিকাল ৫টা ১৫ মিনিট থেকে ৫টা ২০ মিনিটের মধ্যে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে নামার সময় মনজিল পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সামনে থাকা ভ্যান, রিকশা, পথচারীসহ অন্য পরিবহনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক রিকশা আরোহী নিহত হন। গুরুতর অবস্থায় আহত দুজনকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়েছে বাকি ৫ জনকে।

ওসি আরও বলেন, কারও হাত ভেঙেছে, কারও পা ভেঙেছে, কেউ ধাক্কায় শারীরিকভাবে মারাত্মক আহত হয়েছেন। ঘটনার পর প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তোপের মুখে পালিয়ে যান চালক-হেলপার। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি তাদের হেফাজতে নেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )