1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিলো তুরস্ক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৪৭ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিল তুরস্ক। কিন্তু গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলের হাত ছেড়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা।

ফ্রান্স ২৪ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলে তুরস্কের রাষ্ট্রদূত সাকির ওজকান তোরুনলারকে ডেকে পাঠিয়েছে আঙ্কারা। পাশাপাশি ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক ‘ছিন্ন’ করেছে দেশটি।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত হামলার কারণে সৃষ্ট মানবিক ট্র্যাজেডি এবং যুদ্ধবিরতি (মানতে) ইসরায়েলের অস্বীকৃতির কারণে পরামর্শের জন্য রাষ্ট্রদূত সাকির ওজকান তোরুনলারকে ডেকে পাঠানো হয়েছে।

ইসরায়েলি বাহিনী গাজার সবচেয়ে বড় শহর ঘিরে ফেলেছে। তারা ৭ অক্টোবরের হামলার প্রতিশোধ নিতে হামাসকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ৭ অক্টোবরের হামলায় প্রায় ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছে। আর প্রায় ২৪০ জনকে জিম্মি করেছে হামাস।

হামাসের পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় প্রায় সাড়ে ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান পৃথকভাবে সাংবাদিকদের বলেছেন, গাজা উপত্যকায় বেসামরিক ব্যক্তিদের মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় তিনি ব্যক্তিগতভাবে নেতানিয়াহুকে দায়ী করেছেন।

তিনি বলেন, নেতানিয়াহুর সঙ্গে এখন আর কোনো আলোচনা হবে না। সে গুরুত্ব হারিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )