1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
সচিব পর্যায়ে বড় রদবদল, একাধিক মন্ত্রণালয়ে নতুন দায়িত্বে কর্মকর্তারা মহাষ্টমীতে কুমারী পূজা, দেশজুড়ে দুর্গামণ্ডপে ভক্তদের ভিড় ভুল হয়ে থাকলে ক্ষমা চাই, তবে অন্যায় করিনি: ইশরাক হোসেন। রান্নার সরঞ্জাম ও মানবদেহে লুকানো প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানের বিতর্কের মধ্যে পদত্যাগের ঘোষণা ইশরাকের দেশের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান, জানালেন অগ্রাধিকারের কথা পুলিশে ২৪ হাজার ৬৭৭টি নতুন পদ সৃষ্টির উদ্যোগ, বাড়ছে জনবল রাজধানীতে ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, হাসপাতালকে ৭ দিনের সময় চোটে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন দাস, দলে পারভেজ হোসেন ইমন কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে প্রাণ গেল নারীশিশুসহ ১৯ জনের, আহত ৩৭

বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে এটা সংবিধানে লেখা নেই : ফারুক খান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান বলেছেন, বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে এটা সংবিধানেও লেখা নাই, পৃথিবীর কোনো আইনেও লেখা নাই। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে না।

শনিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। একজন প্রতিনিধি নিয়ে আওয়ামী লীগের পক্ষে সংলাপে অংশ নেন সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান। ফারুক খান বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচন কমিশন যে বক্তব্যগুলো দিয়েছে, যে ব্যবস্থাগুলো নিয়েছে, আমাদের সরকার সহায়তা করেছে, তার বাস্তব প্রতিফলন আমরা দেখছি। ১৯৭২ সালে নিয়ম ছিল যে ব্যালট পেপারের পেছনে সিল ও অফিসারের স্বাক্ষর থাকবে। তবে আটাত্তরের পর শুধু সিল রাখার ব্যবস্থা করা হয়। এবার আবার প্রতিটি ব্যালট পেপারের পেছনে সিল ও স্বাক্ষরের ব্যবস্থা রাখা হয়েছে। এতে নির্বাচন আরও সুষ্ঠু হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ কখনো অরাজকতার নির্বাচন করেনি। আমাদের ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন। এখানে যেসব রাজনৈতিক দল নাম সর্বস্ব, যাদের ভোটার নাই, তারাই এরকম অভিযোগ করতে পারে বলে আমি মনে করি। সুতরাং যেসব রাজনৈতিক দলের সক্ষমতা নেই, জনসমর্থন নাই, জনগণের যাদের উপর আস্থা নেই, তারা-তো নির্বাচনে আসবেই না।

বিএনপি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড সহিংসতাপূর্ণ। এটি একটি দলের রাজনৈতিক কর্মসূচি বলা যেতে পারে না। তারা টেরোরিস্ট অ্যাকশন করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )