1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে বাহরাইনে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৪২ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে বাহরাইনে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে দেশটি তেল আবিবের সাথে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক স্থগিতের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার বাহরাইনের পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি রাষ্ট্রদূত বাহরাইন ত্যাগ করেছেন, অন্যদিকে ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও ইসরায়েলের সাথে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে।

সেখানে আরও বলা হয়, রাষ্ট্রদূতকে প্রত্যাহার এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তটি বাহরাইন রাজ্যের ‘দৃঢ় এবং ঐতিহাসিক অবস্থানের উপর ভিত্তি করে যা ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারকে সমর্থন করে।”

“প্রতিনিধি পরিষদ নিশ্চিত করেছে যে বাহরাইন রাজ্যে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বাহরাইন ত্যাগ করেছেন এবং ইসরায়েলে নিযুক্ত বাহরাইনের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷”

উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করেছিল বাহরাইন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )