1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা

বেরোবিতে ‘স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩’ আগামী ৪ নভেম্বর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

ইভান চৌধুরী, বেরোবি প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামী ৪ নভেম্বর (শনিবার) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩’ উদযাপন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম।

তিনি জানান, আগামী আগামী ৪ নভেম্বর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত ‘স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩’ অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয় সহ রংপুরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিকট হতে তাদের চাকুরির সারসংকলন বা সিভি যাচাইবাছাই সাপেক্ষে সংগ্রহ করা হবে।

আনোয়ারুল আজিম আরো জানান, মেলায় আইসিটি ক্যারিয়ার বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হবে। কর্মশালায় অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ১৫০ জন অংশগ্রহণ করার সুযোগ পাবে। অনুষ্ঠানটি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )