1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

এবার হামাসের হামলায় ৯ ইসরাইলি সেনা নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১০১ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনে হামাস অধ্যুষিত গাজায় চলমান স্থল অভিযানের মধ্যে উত্তর গাজা উপত্যকায় সংঘর্ষে ৯ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

বুধবার হামাসের বিরুদ্ধে স্থল অভিযানের সময় এই নিহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কোথায় বা কখন এই নিহতের ঘটনা ঘটেছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ না দিয়েই ইসরাইলি সেনাবাহিনী বলেছে যে, গাজায় ৯ ইসরাইলি সেনা নিহত হয়েছে।

আইডিএফ জানিয়েছে, আমরা শিগগিরই এ বিষয়ের সম্পর্কে আরও জানাব।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে জানায়, ইসরাইলে অব্যাহত এ হামলায় ২৪ ঘণ্টায় ২১৯ জন নিহত হয়েছেন। ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫২৫ জনে। এদের মধ্যে ৩ হাজার ৫৪২ জন শিশু এবং ২১৮৭ জন নারীও রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )