1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

গাজায় প্রথমবার ট্যাংক নিয়ে ঢুকে হামলা চালালো ইসরায়েল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ট্যাংক এবং পদাতিক বাহিনী বুধবার রাতে উত্তর গাজায় প্রবেশ করেছে। ‘অনেক’ হামাস যোদ্ধাকে হত্যা করেছে এবং সামরিক অবকাঠামো এবং ট্যাংক প্রতিরোধী ব্যবস্থাগুলো ধ্বংস করেছে।

গাজায় হামাসের বিভিন্ন অবকাঠামোতে হামলার লক্ষ্যে ট্যাংক নিয়ে ঢুকেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার সাংবাদিক অ্যালান ফিশার জানিয়েছেন, এর আগে ইসরায়েলের পদাতিক বাহিনী ঢুকলেও ট্যাংক নিয়ে গাজায় প্রবেশের ঘটনা এবারই প্রথম।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ট্যাংক এবং পদাতিক বাহিনী বুধবার রাতে উত্তর গাজায় প্রবেশ করেছে। ‘অনেক’ হামাস যোদ্ধাকে হত্যা করেছে এবং সামরিক অবকাঠামো এবং ট্যাংক প্রতিরোধী ব্যবস্থাগুলো ধ্বংস করেছে।

ইসরায়েলের পদাতিক ইউনিট মোট পাঁচটি। গিভাতি ব্রিগেড তারমধ্যে একটি। এই ব্রিগেডের নিয়ন্ত্রণে পারিচালিত হয়েছে বুধবার রাতের অভিযান। ইসরায়েলি বাহিনী বলছে, ‘যুদ্ধের পরবর্তী ধাপের’ প্রস্তুতির জন্য এই অভিযান চালানো হয়।

অভিযান শেষে এই বাহিনী গাজা থেকে আবার ইসরায়েলে ফিরে গেছে বলেও জানানো হয়েছে। অভিযানে ইসরায়েলি সৈন্যদের হতাহতের কথা উল্লেখ করা হয়নি।

সাংবাদিক অ্যালান ফিশার মন্তব্য করেন, ইসরায়েলিরা যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে রয়েছে। গতকাল নেতানিয়াহু এবং জো বাইডেনের মধ্যে ফোনালাপ হয়েছে। বাইডেন নেতানিয়াহুকে বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্থল যুদ্ধ শুরু হওয়ার আগে তাদের মুক্তি নিশ্চিত করার কথা বলেছেন।

নেতানিয়াহু উল্লেখ করেছেন, তাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে এবং কখন স্থল অভিযানের জন্য তাদের বাহিনী এগিয়ে যাবে সে বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেবে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )