1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা

মাধ্যমিক পর্যায়ে পাঠদান প্রদানে অনুমতি পেলো নর্থল্যান্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

মাজারুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মাধ্যমিক পর্যায়ে পাঠদান প্রদানে অনুমতি পত্র হাতে পেয়েছে।আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নে অবস্থিত নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মাধ্যমিক পর্যায়ে পাঠদান প্রদানে অনুমতি পত্র হাতে পেয়ে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উদযাপন ও মিষ্টি বিতরণ করা হয়।নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কায়েশ হিরু বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কায়েশ হিরু বলেন, এটা  সম্পূর্ণরূপে আল্লাহর রহমত। দীর্ঘ করোনার থাবায়  যেখানে এরকম প্রাইভেট প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে পড়েছিল সেসময় শিক্ষকবৃন্দ যেভাবে হোম সার্ভিস দিয়েছেন এবং অভিভাবকমন্ডলী যেভাবে সহায়তা করেছেন তার জন্যই আজকের এই পর্যায়ে নর্থল্যান্ড পৌছিয়েছে।

তিনি আরও বলেন, ২০১৭ সালে যাত্রা শুরু করে প্রথমে নিম্ন মাধ্যমিক পাঠদান, একাডেমিক স্বীকৃতি ও আজ মাধ্যমিক পাঠদান অনুমোদন পেয়েছে।  সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দসহ পরিচালকবৃন্দের নিরলস শ্রমের ফসল। সেই সাথে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )