1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

ইসরায়েলকে সমর্থনকারী দেশের কূটনীতিকদের লিবিয়া ছাড়ার নির্দেশ, জ্বালানি বন্ধের হুমকি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১০৪ জন দেখেছেন

ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর রাষ্ট্রদূতদের লিবিয়া ছেড়ে নিজ নিজ দেশে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে লিবিয়ার পূর্বাঞ্চল-ভিত্তিক সংসদ।

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ১৯ দিন ধরে দখলদার ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসনে সাড়ে ছয় হাজারের বেশি অসহায় নারী ও শিশু শহীদ হওয়ার প্রেক্ষাপটে এই  ব্যবস্থা নিলো লিবিয়ার পূর্বঞ্চল-ভিত্তিক সংসদ।

বুধবার লিবিয় পার্লামেন্ট এক বিবৃতিতে বলেছে, “আমরা দাবি করছি- যেসব রাষ্ট্র ইসরায়েলকে তার অপরাধযজ্ঞে সমর্থন যোগায় তাদের রাষ্ট্রদূতদের অবিলম্বে লিবিয়া ত্যাগ করতে হবে।”

লিবিয়ার সংসদ প্রশ্নবিদ্ধ দেশগুলোতে জ্বালানি সরবরাহ বন্ধেরও হুমকি দিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “যদি গাজায় ইহুদিবাদী শত্রুদের গণহত্যা বন্ধ না হয় তাহলে ইসরায়েলি হত্যাযজ্ঞ সমর্থনকারী রাষ্ট্রগুলোতে তেল ও গ্যাস রফতানি স্থগিত করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই।”

লিবিয়ার সংসদ গাজা আগ্রাসনে ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়ার জন্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং ইতালিকে সতর্ক করেছে।

লিবিয় সংসদ বলেছে, এই দেশগুলো গাজা উপত্যকায় অপরাধযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলকে সমর্থন করে অথচ তারা মানবাধিকার এবং জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের বুলি আওড়ায়। সূত্র:আল মায়াদিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )