1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

ইসরায়েলি হামলায় মারা গেলেন জাতিসংঘের ২৯ কর্মী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধাদের হাতে ২২২ বন্দির তথ্য প্রকাশ করল ইসরায়েল। ইসরায়েলের শীর্ষ সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল।

হাগারি বলেন, বন্দিদের মুক্তি দিতে এবং তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য আমরা সব পদ্ধতি অবলম্বন করবো। এর আগে জিম্মি দুই মার্কিন নাগরিক মা-মেয়েকে মুক্তি দিয়েছে হামাস। তারা হলেন- জুডিথ তাই রানান এবং তার ১৭ বছর বয়সী মেয়ে নাতালি রানান।

প্রথমে তাদের রেডক্রসের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে তাদের নেওয়া হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হেফাজতে।

প্রসঙ্গত, ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালিয়ে ১৪০০ এর বেশি মানুষকে হত্যা এবং দুই শতাধিক মানুষকে ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এরপর থেকেই বন্দি মুক্তির বিষয়ে কাতারের মধ্যস্থতায় হামাসের সঙ্গে আলোচনা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )