1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার

ঢাবি’র বিশেষ সমাবর্তন ২৯ অক্টোবর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ডক্টর অব লজ’(মরণোত্তর) ডিগ্রি প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন আগামী ২৯ অক্টোবর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বঙ্গবন্ধুর জেষ্ঠ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

এর আগে আগামী ২৬ অক্টোবর বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়।

এদিকে, বিশেষ সমাবর্তন উপলক্ষে এক প্রস্তুতি সভা রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটিসহ বিভিন্ন উপ-কমিটির সার্বিক কার্যক্রম ও প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং সার্বিক প্রস্তুতি ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।

সমাবর্তনে বিদেশি কূটনীতিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েটবৃন্দ অংশগ্রহণ করবেন।

আগামী ২৩ ও ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন বুথ হতে কস্টিউম সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশনকৃত শিক্ষকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এ সময় একই বুথ থেকে রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাইগণ আমন্ত্রণপত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়া নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউট থেকে আমন্ত্রণপত্র সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশনকৃত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )