1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

ভারত থেকে ৪১ কূটনীতিক প্রত্যাহার করল কানাডা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ জন দেখেছেন

ভারত থেকে ৪১ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নিয়েছে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়ে জোলি বলেছেন, গতকাল বৃহস্পতিবার ৪১ জন কানাডীয় কূটনীতিককে ভারত থেকে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া কূটনীতিকদের সঙ্গে সম্পর্কিত সবাইকে ভারত থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী জানান, ৪১ জন কূটনৈতিক চলে এলেও বাকি ২১ জন ভারতে কানাডা হাইকমিশনে তাদের কার্যক্রম চালিয়ে যাবেন।

তিনি বলেন, কোনো দেশের কূটনীতিকদের ওপর থেকে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি সরিয়ে নেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে কানাডা ভারতের ওপর কোনো পাল্টা পদক্ষেপ নেবে না।

চলতি মাসের শুরুর দিকে দিল্লি জানিয়েছিল, আগামী ১০ অক্টোবরের মধ্যে কানাডীয় কূটনীতিকদের ফিরিয়ে না নিলে তাদের কূটনৈতিক অনাক্রম্যতা (ডিপ্লোম্যাটিক ইমিউনিটি) বাতিল করা হবে। ভারতের ওই হুমকির কয়েক দিনের মধ্যেই কানাডা বেশ কয়েকজন কূটনীতিককে এশিয়ার বিভিন্ন দেশে সরিয়ে নেয়।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ তুলেছিলেন, শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারত সরকার জড়িত থাকতে পারে। তবে এই অভিযোগ অস্বীকার করে ভারত। পরে কানাডীয় নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে।

খালিস্তানপন্থী শিখ নেতা হত্যাকাণ্ড নিয়ে ভারত-কানাডার মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন চলছে তা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

সূত্র : টেলিগ্রাফ ইন্ডিয়া। 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )