1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

দুর্নীতির মামলায় জামিন পেলেন নওয়াজ শরিফ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দেশে ফেরার রাস্তা সহজ হয়েছে। বৃহস্পতিবার তার বিরুদ্ধে সব আইনি জটিলতা সরিয়ে নেওয়া হয়। এদিন তাকে দুর্নীতির দুই মামলায় জামিন দেওয়া হয়। আর তোশাখানা মামলায় জবাবদিহি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা হয়। অর্থাৎ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফের পাকিস্তানে ফিরতে আর কোনো বাধা নেই।

জিও টিভি জানিয়েছে, আল-আজিজিয়া ও অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্টে জামিন চেয়েছিলেন পিএমএল-এন’র প্রধান। এই দুই মামলায় তাকে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। এছাড়া আগামী শনিবার (২১ অক্টোবর) দেশে ফেরারর সঙ্গে সঙ্গেই নওয়াজকে যেন গ্রেপ্তার না করা হয়, সে ব্যাপারেও কর্তৃপক্ষকে সংযম দেখাতে বলেছেন ইসলামবাদ হাইকোর্ট।

হাইকোর্ট বলেন, দুর্নীতির দুই মামলায় নওয়াজ শরিফ জামিন চাওয়ার পর কোনো আপত্তি তোলেনি জাতীয় জবাবদিহি ব্যুরো (ন্যাব)। এর আগে তোশাখানা মামলায় নওয়াজের বিরুদ্ধে জারি করা একটি গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করে একটি জবাবদিহি আদালত। প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়ানগুল হাসান আওরঙ্গজেবের দ্বৈত বেঞ্চে এই জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতের রায়ের পর পিএমএল-এন’র প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদ হাইকোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, তার বড় ভাইকে ‘কাল্পনিক এবং বানোয়াট গল্পের’ ভিত্তিতে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। শাহবাজ বলেন, নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে কাল্পনিক এবং বানোয়াট গল্পের ভিত্তিতে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। তাকে অযৌক্তিক মামলায় জড়ানো হয়েছিল এবং তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )