1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

গাজায় আরেক হাসপাতালের পাশে ইসরায়েলের বোমা হামলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১০২ জন দেখেছেন

ইসরায়েলের বিমান বাহিনী ফিলিস্তিনের গাজায় আরও একটি হাসপাতালের পাশে বোমা হামলা চালিয়েছে। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানায় আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ফিলিস্তিন শাখা (পিআরসিএস)।

এক্স–এ (আগের নাম টুইটার) হামলার একটি ভিডিও চিত্র যুক্ত করে দেওয়া পোস্টে পিআরসিএস বলেছে, গাজা শহরের তাল আল–হাওয়া নামক এলাকায় আল–কুদস হাসপাতালের আশপাশের এলাকায় ব্যাপক বোমাবর্ষণ চলছে। হামলায় হাসপাতালটির ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পোস্টে জানানো হয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় গৃহহীন হওয়া গজার আট হাজারেরও বেশি ফিলিস্তিনিও ওই হাসপাতালে আশ্রয় নিয়েছেন। সেইসঙ্গে রোগীও রয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে মধ্য গাজার আল-আহলি আরব নামের হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ৪৭১ জন নিহত হন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আহত হন অন্তত ৩১৪ জন।

এর আগে আল-কুদস হাসপাতাল নিশানা করে হামলা চালায় ইসরায়েল। ২০০৯ সালে গাজার শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলি হামলায় হাসপাতালটির ভবন ধসে পড়েছিল।

সূত্র : আল-জাজিরা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )