1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

গাজায় গণহত্যা, আজ রাষ্ট্রীয় শোক পালন করছে ইরান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল আহলি হাসপাতালে ভয়াবহ বোমা হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ইরান। একইসঙ্গে হাসপাতালে শত শত মানুষের এই হত্যাকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে কঠোর নিন্দাও জানিয়েছে দেশটি।

আর এই গণহত্যার প্রতিবাদে আজ বুধবার রাষ্ট্রীয় শোক পালন করছে ইরান।

জানা গেছে, গাজার আল-আহলি হাসপাতালে ইসরায়েলের বিমান হামলার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, মার্কিন ও ইসরায়েলি বোমার আগুন শিগগিরই ইহুদিবাদীদের গ্রাস করবে।

উল্লেখ্য, গাজা উপত্যকার ওই হাসপাতালে মঙ্গলবার ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় একসঙ্গে পাঁচ শতাধিক বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া, বহু মানুষ আহত হওয়ার পাশাপাশি অসংখ্য লোক ধ্বংস্তুপের নিচে পড়ে রয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: পার্সটুডে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )