1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

ইসরায়েলকে সুদূরপ্রসারী পরিণতির হুঁশিয়ারি দিলো ইরান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

ইসরায়েল গাজায় হামলা বন্ধ না করলে ‘সুদূরপ্রসারী পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন।

শনিবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশনের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলি বর্ণবাদ, যুদ্ধাপরাধ ও গণহত্যা অবিলম্বে বন্ধ করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং সুদূরপ্রসারী পরিণতি ডেকে আনতে পারে।

এর আগে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে এক বৈঠকে একই ধরনের মনোভাব ব্যক্ত করেন।

আমির আবদুল্লাহিয়ান বলেন, ইহুদিবাদী সরকার প্রতিদিন শত শত ফিলিস্তিনিকে শহীদ করছে। এই যুদ্ধাপরাধ, গাজায় মানব অবরোধ এবং পানি সংযোগ বিচ্ছিন্ন করা, খাদ্য ও ওষুধ অবশ্যই বন্ধ করতে হবে।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ ও নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের অপরাধ অব্যাহত থাকলে এ অঞ্চলের পরিস্থিতি যে একই থাকবে তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না।

সূত্র : সিএনএন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )