1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন জবির ৮৭ শিক্ষার্থী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৪১ জন দেখেছেন

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ (এনএসটি)’ -এর জন্য মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৮৭ জন শিক্ষার্থী।

শনিবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে ২০২৩-২৪ অর্থবছরে ফেলোশিপের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।

জানা যায়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষি বিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে ফেলোশিপ দেওয়া হয়। এর মধ্যে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ফেলোশিপের জন্য মোট ৯২৫ জন মনোনীত হয়েছেন। যার মধ্যে জবির ৫৫ জন শিক্ষার্থী রয়েছেন। ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন জবির ৩২ জন শিক্ষার্থী।

ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা এমএসসি ক্যাটাগরিতে প্রত্যেকে ৫৪ হাজার টাকা, এমফিল ক্যাটাগরিতে ৬৮ হাজার ৪০০ টাকা ও পিএইচডি ক্যাটাগরিতে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১৯৯৭-১৯৯৮ অর্থবছর থেকে বিজ্ঞান বিষয়ক গবেষণার জন্য বিশেষ গবেষণা অনুদান কার্যক্রম শুরু করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )