1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

বছরের শেষ সূর্যগ্রহণ শনিবার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

এ বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে শনিবার (১৪ অক্টোবর)। এর আগে ১৮৪৫ সালে অমাবস্যার সময় সূর্যগ্রহণ হয়েছিল। চলতি বছরে এটি দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ।

শনিবার (১৪ অক্টোবর) আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে বিকেল ৪টা ৩৪ মিনিটে গ্রহণ শুরু হবে। গ্রহণ ছেড়ে যাবে রাত ২টা ২৫ মিনিটে।

বলয়গ্রাস সূর্যগ্রহণে সূর্যের ওপর চাঁদের ছায়া পড়বে কিন্তু সেটা সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারবে না। চাঁদের চারপাশে সূর্যের লাল আলোর রিং বা বলয় দেখা যাবে।

দিনটি শনিবার হওয়ায় বিরল এই গ্রহণকে শনির অমাবস্যার সূর্যগ্রহণও বলা হচ্ছে। তবে বাংলাদেশ থেকে দেখা যাবে না বছরের এই দ্বিতীয় সূর্যগ্রহণ।

উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে এই বিরল সূর্যগ্রহণ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )