1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

এবার গাজায় পানি সরবরাহ বন্ধ করছে ইসরায়েল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

হামাসের আক্রমণের পর ইসরায়েলের পাল্টা আক্রমণে রীতিমতো দুর্বিসহ হয়ে উঠেছে অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জীবন। এবার গাজাবাসীর দুর্ভোগ আরো বাড়তে চলেছে।

অবরুদ্ধ উপত্যকাটিতে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইসরায়েল কাটজ তাৎক্ষণিকভাবে গাজায় পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।

হামাসের হামলার পরই গাজাকে পুরোপুরিভাবে অবরুদ্ধ করার ঘোষণা দেয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

হঠাৎ করেই শনিবার ইসরায়েলে হামলা চালায় গাজার ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। এরপর গাজার বভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে গাজার অনেক স্থাপনা ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন পাঁচ শতাধিক ফিলিস্তিনি। আর হামাসের হামলায় সাত শতাধিক ইসরায়েলির প্রাণ গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )