1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা

ঢাবিতে মঞ্চস্থ হলো ‘একটি নিখুঁত খুনের গল্প: মেঘ’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৫০ জন দেখেছেন

আচ্ছা সত্যিই কি নিখুঁত খুন সম্ভব? কেমন হতো যদি খুন করে সেই লাশটাকে একটা বাক্সে পুরে তার ওপর চাদর বিছিয়ে তাতে ফুলদানি সাজিয়ে কাউকে খাবার খাওয়ার নিমন্ত্রণ করা হয়? খুন হবে, অথচ ক্লু থাকবে না, সেটা কি আদৌও সম্ভব? সম্ভব- অসম্ভবের এমন অসংখ্য যুক্তিতর্ক ও সামাজিক-রাজনৈতিক চড়াই-উৎরাই নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে মঞ্চস্থ হল উৎপল দত্তের নাটক ‘মেঘ’।

শনিবার থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নাট্য উৎসবের ষষ্ঠ দিনে নাটকটি প্রদর্শন করা হয়। এতে নির্দেশনা দেন থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তরিকুল সরদার।

নাটকটি মূলত একটি সিজোফ্রেনিয়া আক্রান্ত লেখককে নিয়ে। যার রোগ সারানোর জন্য তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে হাজির হয় তার পুরোনো প্রেমিকা। অতীতে তাকে লেখা আবেগঘন চিঠি লেখকের স্ত্রীকে হাতে দিয়ে তার সংসার শেষ করে দিবে-এমন হুমকি দিয়ে টাকা দাবি করে সে। ‘ব্লাকমেইল থেকে বাঁচতে তাকে খুন করার সিদ্ধান্ত নেয় লেখক। এমন প্রেক্ষাপটেই এগিয়ে চলে গল্প।

নিদের্শক তরিকুল সরদার বলেন, এই নাটকে মধ্যে আমাদের মনের যে দ্বন্দ্ব তা ফুটে ওঠে। অসুস্থ লেখকের চিন্তা বিভ্রমে ফুটে ওঠে সাহিত্যের অবমূল্যায়নের কথা। সবকিছুকে উপেক্ষা করে শেষ অবধি সত্যেরই জয় হয়। নাটকটিতে আরও দেখতে পাই আমাদের জীবনের বাঁচার সংগ্রাম। মানুষ হয়তো একসাথে জীবনের তাগিদে বাঁচে। তবে সেখানেও বিরাট একটা ফাঁক থেকে যায়, তবুও সংসার বাঁধে।

নাটকটিতে অভিনেতা করেছেন তরিকুল সরদার, আবু সাঈদ, হাবিবুর রহমান কাঞ্চন, উর্মি আক্তার সোমা, লিজিয়া পারভীন মনিকা, চন্দ্রিমা হালদার, সোহানুর রহমান এবং শাহীন আলম জীবন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )