1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

অফিসিয়াল ‘ফেসবুক পেজ’ হ্যাক করে ইমরান খানের মুক্তি দাবি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৫৭ জন দেখেছেন

এবার ফেসবুকের অফিসিয়াল ‘যুক্তরাজ্য ফেসবুক পেজ (ফেসবুক ইউকে)’ হ্যাক করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি জানানো হয়েছে। শুধু তাই-ই নয়, পেজটিতে অন্য এক পোস্টে ‘ভারত বিশ্বকাপ আয়োজনে চরমভাবে ব্যর্থ’ বলেও স্ট্যাটাস দেওয়া হয়। খবর ডেইলি মেইলের ।

তবে কে বা কারা পেজটি হ্যাক করেছিল তা জানা যায়নি। এতে স্বভাবতই প্রশ্ন উঠেছে, যারা নিজেদের অফিসিয়াল পেজের নিরাপত্তা দিতে পারে না, তাদের কাছে কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্যগুলো নিরাপদ তো?

গত ৬ অক্টোবর হুট করে ফেসবুক একাউন্টের একসেস পেয়ে যান অনাহুত কোনো ব্যক্তি। প্রথমেই তিনি পোস্ট করেন, বুঝতে পারছি না কীভাবে হঠাৎ ফেসবুক পেজের একসেস পেয়ে গেলাম। নাকি আমি ভুল, নাকি আমি ফেসবুকের পেজ থেকে পোস্ট করছি না?

হ্যাকার যখন বুঝতে পারেন তিনি ফেসবুকের ফেসবুক পেজটাই চালাচ্ছেন, তখন ভারত, বিসিসিআই ও আইসিসির তুলোধুনো করে আরেকটি পোস্ট লিখেন। হ্যাকার বেচারা যে পাকিস্তানের, সে ব্যাপারটা স্পষ্ট হয় যখন ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা হয়, ইমরান খানের মুক্তি চেয়ে!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )