1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

হামাসের ‘অপারেশন আল-আকসা স্টর্ম’, ইসরাইলে ‘যুদ্ধ পরিস্থিতি’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ শীর্ষক অভিযানের অংশ হিসেবে এরই মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি গাজা উপত্যকা থেকে ইসরাইলি ভূখণ্ডে পাঁচ হাজারের বেশি রকেট ছুড়েছে। বড় ধরনের এই হামলার পর ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেছে ইসরাইলের সশস্ত্র বাহিনী।

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এবং ইসরাইলি গণমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সশস্ত্র বাহিনীর প্রধান পরিস্থিতির মূল্যায়ন করে পালটা অভিযানের পরিকল্পনা করছেন। দেশটির সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে, হামাসকে এ ঘটনার দায় এবং পরিণতি বহন করতে হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুধু রকেট হামলাই নয়, সীমান্ত পেরিয়ে ইসরাইলের অভ্যন্তরেও প্রবেশ করেছে হামাসের যোদ্ধারা। হামলায় এক ইসরাইলি নারী নিহত হয়েছেন।

খবরে বলা হয়েছে, হামাসের সশস্ত্র শাখা আল-ক্বাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দায়েফ এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘যথেষ্ট হয়েছে, আর নয়। আমরা ফিলিস্তিনিদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা এরই মধ্যে ইসরাইলের ভূখণ্ডে পাঁচ হাজার রকেট হামলা চালিয়েছি।’

বড় ধরনের এই রকেট হামলাকে ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ হিসেবে ঘোষণা করে হামাস নেতা আরও বলেন, শত্রুপক্ষকে একাধিকবার সতর্ক করা হয়েছে। দখলদাররা আমাদের শত শত বেসামরিক নাগরিককে হত্যা করেছে। চলতি বছর তাদের হামলায় শত শত মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন।

‘আমরাই আগে হামলা চালিয়েছি’ উল্লেখ করে আল-ক্বাসাম ব্রিগেডের প্রধান বলেন, আল-ক্বাসাম ব্রিগেডের সদস্যরা ইসরাইলের সামরিক বাহিনীর অবস্থান, বিমানবন্দর, বিভিন্ন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। সব মিলিয়ে ইসরাইলে হামলা চালানো রকেটের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলো দাবি করেছে যে, হামাসের সশস্ত্র শাখা আল-ক্বাসাম ব্রিগেডের নিক্ষেপ করা রকেট দেশটির রাজধানী তেল আবিব পর্যন্ত পৌঁছে গেছে। তবে হামাসের অভিযান রকেট হামলায় সীমাবদ্ধ থাকলেও হয়তো খুব একটা শঙ্কার কারণ ছিল না। কিন্তু তার চেয়ে বেশি উদ্বেগের কারণ হলো ইসরাইলের অভ্যন্তরে ঢুকে পড়া। আশঙ্কা করা হচ্ছে, ক্বাসাম ব্রিগেডের সদস্যরা বেসমারিক নাগরিকদেরও ছাড়বে না।

ইসরাইলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হামাসের হামলায় এক ইসরাইলি নারী নিহত হয়েছেন। তবে নিহত নারীর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )